শিরোনাম :
চীনের সাংস্কৃতিক শিল্পখাত স্থিতিশীল প্রবৃদ্ধিতে ইসলামাবাদে মা-মেয়ে হত্যা মামলার প্রধান আসামির মৃত্যুদন্ড  চাঁপাইনবাবগঞ্জে মাছরাঙা টেলিভিশনের ১৫ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন সজিবের বিরুদ্ধে চাঁদাবাজি, মাদক ও ছিনতাইয়ের অভিযোগ; অতিষ্ঠ এলাকাবাসী ‎ ন্যায়ভিত্তিক বিশ্ব গঠনে চীন-ব্রাজিলের যৌথ অঙ্গীকার পরিবেশ সুরক্ষায় যৌথ পদক্ষেপের আহ্বান চীনা উপ-প্রধানমন্ত্রীর মোরেলগঞ্জে দুদকের দুর্নীতিবিরোধী প্রতিযোগিতার বিজয়ীদের পুরস্কার বিতরণ শৃ’ঙ্খ’লা ভ’ঙ্গে’র অ’ভি’যো’গে ছাত্র অধিকার পরিষদের দুই নেতাকে অ’ব্যা’হ’তি দুর্গম পাহাড়ে সিন্দুকছড়ি জোনের মানবিক উদ্যোগ: ৪১০ অসহায় রোগী পেলেন বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ গুইমারার ৪ হিল ভিডিপি সদস্যের কৃতিত্বে মহাপরিচালকের সম্মাননা ব্যাজ ও সনদ অর্জন
মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০২:০৭ অপরাহ্ন

ঈদগাঁওতে পানিবন্দি মানুষের পাশে চেয়ারম্যান সোহেল জাহান চৌধুরী 

প্রতিনিধির নাম / ৩৭ বার পাঠ করা হয়েছে
আপডেট : বৃহস্পতিবার, ৯ জুলাই, ২০২৬

নিজস্ব প্রতিনিধি,ঈদগাঁও: পঞ্চম দিনের মতো টানা ভারী বর্ষণে সৃষ্ট জলাবদ্ধতায় পানিবন্দী হয়ে পড়া অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছেন ঈদগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সোহেল জাহান চৌধুরী।

গতকাল দুপুরে ইউনিয়নের (৩নং ওয়ার্ড) দক্ষিণ মাইজ পাড়া এলাকায় পানিবন্দী কর্মহীন  মানুষের মাঝে  শুকনো খাবার বিতরণ করেন।বিতরণ করা খাদ্যসামগ্রীর মধ্যে ছিল চিঁড়া, মুড়ি ও বিস্কুট। জলাবদ্ধতায় পানিবন্দী পরিবার সমুহ  দুর্ভোগ লাঘবে মানবিক সহায়তার অংশ হিসেবে এই কার্যক্রম পরিচালনা করেন তিনি।

​শুকনা খাবার বিতরণকালে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেন চেয়ারম্যান সোহেল জাহান চৌধুরী। এসময় তিনি পানিবন্দী মানুষের খোঁজখবর নেন ও তাদের সাথে সার্বিক পরিস্থিতি নিয়ে আলাপ করেন। তিনি দুর্গতদের ধৈর্য ধারণের আহ্বানও জানান। এসময় উপস্থিত ছিলেন, ইউনিয়ন পরিষদের সংরক্ষিত নারী সদস্য নুরনাহার ও স্থানীয় ইউপি সদস্য আমির হোসেন।

প্রাকৃতিক দুর্যোগের এই কঠিন সময়ে চেয়ারম্যানের নির্দেশে ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে ক্ষতিগ্রস্তদের তালিকা করা হচ্ছে এবং পর্যায়ক্রমে আরও সহায়তা প্রদানের প্রক্রিয়া চলমান রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর