শিরোনাম :
চীনের সাংস্কৃতিক শিল্পখাত স্থিতিশীল প্রবৃদ্ধিতে ইসলামাবাদে মা-মেয়ে হত্যা মামলার প্রধান আসামির মৃত্যুদন্ড  চাঁপাইনবাবগঞ্জে মাছরাঙা টেলিভিশনের ১৫ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন সজিবের বিরুদ্ধে চাঁদাবাজি, মাদক ও ছিনতাইয়ের অভিযোগ; অতিষ্ঠ এলাকাবাসী ‎ ন্যায়ভিত্তিক বিশ্ব গঠনে চীন-ব্রাজিলের যৌথ অঙ্গীকার পরিবেশ সুরক্ষায় যৌথ পদক্ষেপের আহ্বান চীনা উপ-প্রধানমন্ত্রীর মোরেলগঞ্জে দুদকের দুর্নীতিবিরোধী প্রতিযোগিতার বিজয়ীদের পুরস্কার বিতরণ শৃ’ঙ্খ’লা ভ’ঙ্গে’র অ’ভি’যো’গে ছাত্র অধিকার পরিষদের দুই নেতাকে অ’ব্যা’হ’তি দুর্গম পাহাড়ে সিন্দুকছড়ি জোনের মানবিক উদ্যোগ: ৪১০ অসহায় রোগী পেলেন বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ গুইমারার ৪ হিল ভিডিপি সদস্যের কৃতিত্বে মহাপরিচালকের সম্মাননা ব্যাজ ও সনদ অর্জন
মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০২:০৬ অপরাহ্ন

দুর্যোগে ঘরবন্দি অসহায় মানুষের দুয়ারে দুয়ারে নেজাম উদ্দিন কোম্পানি, খাদ্য সহায়তায় স্বস্তি শতাধিক পরিবারের

প্রতিনিধির নাম / ১০০ বার পাঠ করা হয়েছে
আপডেট : বৃহস্পতিবার, ৯ জুলাই, ২০২৬

মো. ইসমাইলুল করিম নিজস্ব প্রতিবেদক: টানা বৃষ্টি ও দুর্যোগে যখন অনেক নিম্নআয়ের পরিবার কর্মহীন হয়ে মানবেতর জীবনযাপন করছে, তখন সেই অসহায় মানুষের ঘরে ঘরে পৌঁছে মানবতার অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন ফাঁসিয়াখালী ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের পরিচিত সমাজসেবক ও গরীবের বন্ধু মো. নেজাম উদ্দিন কোম্পানি।বান্দরবানের লামা উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডে গতকাল থেকে তিনি নিজ উদ্যোগে বাড়ি বাড়ি গিয়ে দরিদ্র, অসহায় ও কর্মহীন পরিবারের মাঝে চাল, ডাল, আলু, তেলসহ বিভিন্ন নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী বিতরণ করেন বৃহস্পতিবার ০৯ জুলাই দুপুরে। কোনো আনুষ্ঠানিকতা নয়, বরং মানুষের দোরগোড়ায় গিয়ে তাদের হাতে সহায়তা তুলে দেওয়াই ছিল তাঁর মূল লক্ষ্য। স্থানীয়রা জানান, কয়েক দিনের টানা বৃষ্টি ও দুর্যোগে এলাকার অনেক পরিবার আয়-রোজগারের পথ হারিয়ে চরম কষ্টে দিন কাটাচ্ছে। এমন সময়ে নেজাম উদ্দিন কোম্পানির এই মানবিক উদ্যোগ তাদের মধ্যে নতুন আশার সঞ্চার করেছে। খাদ্যসামগ্রী পেয়ে অনেক পরিবার স্বস্তি প্রকাশ করেছে এবং তাঁর প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানিয়েছে।এ বিষয়ে নেজাম উদ্দিন কোম্পানি বলেন, “মানুষের বিপদের সময় পাশে দাঁড়ানোই প্রকৃত মানবতা। আমি কোনো প্রচারের জন্য নয়, মানবিক দায়িত্ববোধ থেকেই অসহায় মানুষের পাশে থাকার চেষ্টা করছি। আল্লাহ যতটুকু সামর্থ্য দিয়েছেন, ততদিন মানুষের সেবায় নিজেকে নিয়োজিত রাখতে চাই। এলাকার গণ্যমান্য ব্যক্তিরা বলেন, দুর্যোগের এই কঠিন সময়ে এমন মানবিক সহায়তা সমাজে সহমর্মিতা ও মানবতার উজ্জ্বল দৃষ্টান্ত। তারা নেজাম উদ্দিন কোম্পানির এই উদ্যোগের প্রশংসা করে সমাজের বিত্তবানদেরও অসহায় মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানান।উল্লেখ্য, ৭ নং ওয়ার্ডে এটি টানা দ্বিতীয় দিনের মতো খাদ্যসামগ্রী বিতরণ কার্যক্রম। গতকাল থেকে তিনি ওয়ার্ডের বিভিন্ন পাড়ায় গিয়ে গরীব অসহায়দের হাতে এ খাদ্য সামগ্রী তুলে দিয়ে আসছে। স্থানীয়দের মতে, নেজাম উদ্দিন কোম্পানি দীর্ঘদিন ধরেই বিভিন্ন সামাজিক ও মানবিক কর্মকাণ্ডের মাধ্যমে অসহায় মানুষের পাশে থেকে কাজ করে আসছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর