জসীম উদ্দিন জয়নাল, পার্বত্যাঞ্চল প্রতিনিধি: খাগড়াছড়ির মহালছড়িতে পাহাড় ধসে আহত রোগীদের খোঁজখবর নিতে এবং তাদের পাশে দাঁড়াতে হাসপাতালে ছুটে গেলেন জেলা প্রশাসক মো: আনোয়ার সাদাত।
বৃহস্পতিবার (৯ জুলাই) বিকেলে তিনি খাগড়াছড়ি আধুনিক সদর হাসপাতালে চিকিৎসাধীন আহত রোগীদের দেখতে যান এবং তাদের চিকিৎসার সার্বিক খোঁজখবর নেন।
পরিদর্শনকালে জেলা প্রশাসক আহত ও ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর সদস্যদের সাথে কথা বলেন এবং সান্ত্বনা জানান। একই সাথে জেলা প্রশাসনের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে তাদের হাতে নগদ আর্থিক সহায়তা তুলে দেন।
হাসপাতাল পরিদর্শনকালে জেলা প্রশাসকের সাথে আরও উপস্থিত ছিলেন—অতিরিক্ত জেলা প্রশাসক হাসান মারুফ,জেলা বিএনপির সাধারণ সম্পাদক এম এন আবছার,জেলা বিএনপির যুগ্ম সম্পাদক মোশাররফ হোসেন,খাগড়াছড়ি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এইচ এম প্রফুল্ল।
আহতদের চিকিৎসার খোঁজ নেওয়ার পাশাপাশি জেলা প্রশাসক তাদের দ্রুত আরোগ্য কামনা করেন। তিনি আশ্বস্ত করে বলেন, “যেকোনো প্রাকৃতিক দুর্যোগ ও সংকটে জেলা প্রশাসন সবসময় সাধারণ মানুষের পাশে থাকবে এবং প্রয়োজনীয় সহযোগিতা বজায় রাখবে।
জেলা প্রশাসনের এই আকস্মিক ও মানবিক সহায়তায় ক্ষতিগ্রস্ত ও আহতদের পরিবার গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেছে।