শিরোনাম :
চীনের সাংস্কৃতিক শিল্পখাত স্থিতিশীল প্রবৃদ্ধিতে ইসলামাবাদে মা-মেয়ে হত্যা মামলার প্রধান আসামির মৃত্যুদন্ড  চাঁপাইনবাবগঞ্জে মাছরাঙা টেলিভিশনের ১৫ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন সজিবের বিরুদ্ধে চাঁদাবাজি, মাদক ও ছিনতাইয়ের অভিযোগ; অতিষ্ঠ এলাকাবাসী ‎ ন্যায়ভিত্তিক বিশ্ব গঠনে চীন-ব্রাজিলের যৌথ অঙ্গীকার পরিবেশ সুরক্ষায় যৌথ পদক্ষেপের আহ্বান চীনা উপ-প্রধানমন্ত্রীর মোরেলগঞ্জে দুদকের দুর্নীতিবিরোধী প্রতিযোগিতার বিজয়ীদের পুরস্কার বিতরণ শৃ’ঙ্খ’লা ভ’ঙ্গে’র অ’ভি’যো’গে ছাত্র অধিকার পরিষদের দুই নেতাকে অ’ব্যা’হ’তি দুর্গম পাহাড়ে সিন্দুকছড়ি জোনের মানবিক উদ্যোগ: ৪১০ অসহায় রোগী পেলেন বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ গুইমারার ৪ হিল ভিডিপি সদস্যের কৃতিত্বে মহাপরিচালকের সম্মাননা ব্যাজ ও সনদ অর্জন
মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০২:০৬ অপরাহ্ন

নারায়ণগঞ্জের বন্দরে শ্বশুরবাড়ির লোকজনের হামলায় মারাত্মক জখম হওয়া সৌদি প্রবাসী

প্রতিনিধির নাম / ৩৬ বার পাঠ করা হয়েছে
আপডেট : শুক্রবার, ১০ জুলাই, ২০২৬

বন্দর প্নারতিনিধি: রায়ণগঞ্জের বন্দরে শ্বশুরবাড়ির লোকজনের হামলায় মারাত্মক জখম হওয়া সৌদি প্রবাসী সানজিবের ওপর বর্বরোচিত হামলার প্রতিবাদে এবং হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে এলাকাবাসী| ১০ জুলাই শুক্রবার বিকেলে স্থানীয় জনসাধারণ ও রাজনৈতিক নেতৃবৃন্দের উদ্যোগে মুছাপুর ইউনিয়নের ৪নং ওয়ার্ডের বাজুরবাগ এলাকায় এই মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়| বক্তারা হামলার মূলহোতা সন্ত্রাসী আনোয়ার হোসেন আনার ও মারুফসহ সকল আসামিদের দ্রুত গ্রেপ্তার ও আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান| বক্তারা ক্ষোভ প্রকাশ করে বলেন, সৌদি আরব প্রবাসী মো: সানজিবকে হত্যার উদ্দেশ্যে তার শ্বশুরবাড়ির সন্ত্রাসী চক্র পরিকল্পিতভাবে এই বর্বরোচিত হামলা চালিয়েছে| একজন রেমিট্যান্স যোদ্ধার ওপর নিজ এলাকায় এসে এমন সন্ত্রাসী কর্মকাণ্ড কোনোভাবেই মেনে নেওয়া যায় না| বক্তারা হুশিয়ারি দিয়ে বলেন, আগামী ২৪ ঘণ্টার মধ্যে যদি চিহ্নিত সন্ত্রাসী আনার ও মারুফ গংদের গ্রেপ্তার করা না হলে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে| বিক্ষোভ মিছিল ও মানববন্ধনে সংহতি প্রকাশ করে স্থানীয় সাধারণণের পাশাপাশি উপস্থিত ছিলেন বন্দর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মো: তাওলাদ মাহমুদ,মুছাপুর ইউনিয়ন বিএনপির সভাপতি তারা মিয়া, সাধারণ সম্পাদক মো:শাহীন আহমেদ, মুছাপুর ইউনিয়ন বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সভাপতি আব্দুল বাতেন, বন্দর উপজেলা কৃষকদলের সাধারণ সম্পাদক মো:সেলিম মাহমুদ এবং বন্দর উপজেলা যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক মো: ইব্রাহিম,বিএনপি নেতা মিজান,জসিম উদ্দিনসহ উপস্থিত বিএনপি নেতা বাতেন, মামুন, মো: মিজান, সোহেল রানাসহ বিএনপি ও এর অঙ্গ-সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী এবং বাজুরবাগ এলাকার শত শত নারী-পুরুষ অংশ নেয়|


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর