শিরোনাম :
চীনের সাংস্কৃতিক শিল্পখাত স্থিতিশীল প্রবৃদ্ধিতে ইসলামাবাদে মা-মেয়ে হত্যা মামলার প্রধান আসামির মৃত্যুদন্ড  চাঁপাইনবাবগঞ্জে মাছরাঙা টেলিভিশনের ১৫ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন সজিবের বিরুদ্ধে চাঁদাবাজি, মাদক ও ছিনতাইয়ের অভিযোগ; অতিষ্ঠ এলাকাবাসী ‎ ন্যায়ভিত্তিক বিশ্ব গঠনে চীন-ব্রাজিলের যৌথ অঙ্গীকার পরিবেশ সুরক্ষায় যৌথ পদক্ষেপের আহ্বান চীনা উপ-প্রধানমন্ত্রীর মোরেলগঞ্জে দুদকের দুর্নীতিবিরোধী প্রতিযোগিতার বিজয়ীদের পুরস্কার বিতরণ শৃ’ঙ্খ’লা ভ’ঙ্গে’র অ’ভি’যো’গে ছাত্র অধিকার পরিষদের দুই নেতাকে অ’ব্যা’হ’তি দুর্গম পাহাড়ে সিন্দুকছড়ি জোনের মানবিক উদ্যোগ: ৪১০ অসহায় রোগী পেলেন বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ গুইমারার ৪ হিল ভিডিপি সদস্যের কৃতিত্বে মহাপরিচালকের সম্মাননা ব্যাজ ও সনদ অর্জন
মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০২:০৫ অপরাহ্ন

খাগড়াছড়ির বন্যাকবলিত এলাকা পরিদর্শনে ত্রাণ প্রতিমন্ত্রী, ক্ষতিগ্রস্তদের মাঝে এাণ সামগ্রী বিতরণ

প্রতিনিধির নাম / ৯২ বার পাঠ করা হয়েছে
আপডেট : শনিবার, ১১ জুলাই, ২০২৬

জসীম উদ্দিন জয়নাল, পার্বত্যাঞ্চল প্রতিনিধি: খাগড়াছড়ির বন্যাদুর্গত মানুষের পাশে সরকার সবসময় রয়েছে এবং দুর্গতদের সহায়তায় যা যা করণীয়, তার সবকিছুই করা হবে বলে আশ্বস্ত করেছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী এম ইকবাল হোসেইন।

​তিনি বলেন, “আপাতত দুর্গত এলাকায় জরুরি খাদ্য সহায়তা দেওয়া হচ্ছে। পরবর্তী ধাপে যাদের ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে, ফসলি জমি নষ্ট হয়েছে এবং অবকাঠামোগত ক্ষতি হয়েছে, তাদের পুনর্বাসন ও ক্ষয়ক্ষতি কাটিয়ে উঠতে সরকারের পক্ষ থেকে বিশেষ ব্যবস্থা গ্রহণ করা হবে।”

​আজ শনিবার (১১ জুলাই) বিকেলে খাগড়াছড়ির বিভিন্ন বন্যাকবলিত এলাকা পরিদর্শন এবং ক্ষতিগ্রস্ত মানুষের মাঝে ত্রাণসামগ্রী বিতরণকালে প্রতিমন্ত্রী এসব কথা বলেন।

ত্রাণ প্রতিমন্ত্রী উল্লেখ করেন, দেশের চলমান বন্যা পরিস্থিতি সরকার সার্বক্ষণিকভাবে পর্যবেক্ষণ করছে। প্রধানমন্ত্রী তারেক রহমান নিজেই বন্যাদুর্গত মানুষের নিয়মিত খোঁজখবর রাখছেন। তাঁরই বিশেষ নির্দেশনায় তিনি খাগড়াছড়ির ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে এসেছেন। দুর্গত মানুষের কষ্ট লাঘবে দ্রুত ত্রাণ ও জরুরি সহায়তা নিশ্চিত করা হচ্ছে এবং বর্তমান পরিস্থিতিতে খাদ্য সহায়তাকেই সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে।

বন্যা মোকাবিলায় স্থানীয় প্রশাসন, সেনাবাহিনী, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, জনপ্রতিনিধি এবং বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের সম্মিলিত ভূমিকার ভূয়সী প্রশংসা করেন প্রতিমন্ত্রী। তিনি বলেন, সকলের সমন্বিত ও আন্তরিক প্রচেষ্টায় দ্রুততম সময়ে দুর্গত মানুষের পাশে দাঁড়ানো সম্ভব হয়েছে এবং এই সহযোগিতা আগামীতেও অব্যাহত থাকবে।

পরিদর্শন ও ত্রাণ বিতরণকালে প্রতিমন্ত্রীর সাথে আরও উপস্থিত ছিলেন খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান শেফালিকা ত্রিপুরা, জেলা প্রশাসক মো. আনোয়ার সাদাত, পুলিশ সুপার মো. মোরতোজা আলী খান এবং জেলা বিএনপির সাধারণ সম্পাদক এম এন আবছার। এছাড়া জেলা প্রশাসন, বিভিন্ন সরকারি দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তা, স্থানীয় জনপ্রতিনিধি এবং রাজনৈতিক নেতৃবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর