শিরোনাম :
চীনের সাংস্কৃতিক শিল্পখাত স্থিতিশীল প্রবৃদ্ধিতে ইসলামাবাদে মা-মেয়ে হত্যা মামলার প্রধান আসামির মৃত্যুদন্ড  চাঁপাইনবাবগঞ্জে মাছরাঙা টেলিভিশনের ১৫ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন সজিবের বিরুদ্ধে চাঁদাবাজি, মাদক ও ছিনতাইয়ের অভিযোগ; অতিষ্ঠ এলাকাবাসী ‎ ন্যায়ভিত্তিক বিশ্ব গঠনে চীন-ব্রাজিলের যৌথ অঙ্গীকার পরিবেশ সুরক্ষায় যৌথ পদক্ষেপের আহ্বান চীনা উপ-প্রধানমন্ত্রীর মোরেলগঞ্জে দুদকের দুর্নীতিবিরোধী প্রতিযোগিতার বিজয়ীদের পুরস্কার বিতরণ শৃ’ঙ্খ’লা ভ’ঙ্গে’র অ’ভি’যো’গে ছাত্র অধিকার পরিষদের দুই নেতাকে অ’ব্যা’হ’তি দুর্গম পাহাড়ে সিন্দুকছড়ি জোনের মানবিক উদ্যোগ: ৪১০ অসহায় রোগী পেলেন বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ গুইমারার ৪ হিল ভিডিপি সদস্যের কৃতিত্বে মহাপরিচালকের সম্মাননা ব্যাজ ও সনদ অর্জন
মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০২:০৬ অপরাহ্ন

বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহা পরিচালক কবি “রেজাউদ্দিন স্টালিন” এর হাত থেকে গুণীশিল্পী সম্মাননা পেলেন ঝালকাঠির বাউল ছালমা

প্রতিনিধির নাম / ৫২ বার পাঠ করা হয়েছে
আপডেট : শনিবার, ১১ জুলাই, ২০২৬

আলমগীর শরীফ, ঝালকাঠি প্রতিনিধি:-ঢাকার রামপুরায় অবস্থিত ও বিশিষ্ট সমাজকর্মী, কবি-গীতিকার এবং কণ্ঠশিল্পী আফরিনা পারভীন এর প্রতিষ্ঠিত “নখদর্পণ সংগীত একাডেমির” প্রথম প্রতিষ্ঠা বার্ষিকী বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে পালন অনুষ্ঠানে শিল্পকলার মহা পরিচালক কবি “রেজাউদ্দিন স্টালিন” এর হাত থেকে গুণীশিল্পী সম্মাননা পেলেন ঝালকাঠির বাউল কণ্ঠশিল্পী মোসাঃ ছালমা বেগম (বাউল ছালমা)।

এ্যাভোকেট আক্তার হোসেন রিপনের সঞ্চালনায় ১০ জুলাই ২০২৬ ইং বিকেল ০৪ ঘটিকায় বাংলাদেশ শিল্পকলা একাডেমি মিলনায়তনে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহা পরিচালক কবি “রেজাউদ্দিন স্টালিন” ও সভাপতিত্ব করেন নখদর্পণ সংগীত একাডেমির প্রতিষ্ঠাতা ও সভাপতি কণ্ঠশিল্পী “আফরিনা পারভীন”।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সংগীত পরিচালক ও গীতিকার-সুরকার মিল্টন খন্দকার। বিশিষ্ট কণ্ঠশিল্পী মনির খান। সংগীত পরিচারক (বাংলদেশ বেতার ও টেলিভিশন) মোঃ গোলাম সরোয়ার। বিশিষ্ট কবি ও মিডিয়া ব্যাক্তিত্ব কবি আসাদ কাজল। তেজগাঁও কলেজের অধ্যাপক ও কবি-লেকক এবং সংগীতশিল্পী মাহবুবা বেগম। কবি-গীতিকার ও সংগীত পরিচালক দেলোয়ার আরজুদা শরফ। বাংলাদেশ দম্পতি সোসাইটির সভাপতি, নাট্য ও সংগীতশিল্পী আরজুমান্দ আরা বকুল। কবি ও গীতিকার শাহ্ সিদ্দিক। বাংলা ভিশনের এক্সিকিউটিভ এইচআর এন্ড এডমিন মোখলেছুর রহমান ও বাংলাদেশ বেতার ও টেলিভিশনের কণ্ঠশিল্পী মোঃ গোলাম কাওছার।

এছাড়াও দেশের শতাধিক বরেণ্য কন্ঠ ও যন্ত্র শিল্পীদের উপস্থিতে প্রায় অর্ধশত গুণী শিল্পীদের বাছাই করে সম্মাননা প্রদান করা হয়।

অবশেষে আলোচনা ও সাংস্কৃতি অনুষ্ঠানের মাধ্যমে অনুষ্ঠান প্রথম দিনের মতো সমাপ্ত করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর