শিরোনাম :
চীনের সাংস্কৃতিক শিল্পখাত স্থিতিশীল প্রবৃদ্ধিতে ইসলামাবাদে মা-মেয়ে হত্যা মামলার প্রধান আসামির মৃত্যুদন্ড  চাঁপাইনবাবগঞ্জে মাছরাঙা টেলিভিশনের ১৫ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন সজিবের বিরুদ্ধে চাঁদাবাজি, মাদক ও ছিনতাইয়ের অভিযোগ; অতিষ্ঠ এলাকাবাসী ‎ ন্যায়ভিত্তিক বিশ্ব গঠনে চীন-ব্রাজিলের যৌথ অঙ্গীকার পরিবেশ সুরক্ষায় যৌথ পদক্ষেপের আহ্বান চীনা উপ-প্রধানমন্ত্রীর মোরেলগঞ্জে দুদকের দুর্নীতিবিরোধী প্রতিযোগিতার বিজয়ীদের পুরস্কার বিতরণ শৃ’ঙ্খ’লা ভ’ঙ্গে’র অ’ভি’যো’গে ছাত্র অধিকার পরিষদের দুই নেতাকে অ’ব্যা’হ’তি দুর্গম পাহাড়ে সিন্দুকছড়ি জোনের মানবিক উদ্যোগ: ৪১০ অসহায় রোগী পেলেন বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ গুইমারার ৪ হিল ভিডিপি সদস্যের কৃতিত্বে মহাপরিচালকের সম্মাননা ব্যাজ ও সনদ অর্জন
মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০২:০৭ অপরাহ্ন

পানির নিচে মহাসড়ক, কমেছে যানজট—এখনো ২ ফুট পানিতে চলছে যানবাহন

প্রতিনিধির নাম / ৪৭ বার পাঠ করা হয়েছে
আপডেট : রবিবার, ১২ জুলাই, ২০২৬

প্রতিনিধি মুহাম্মদ আকতার: টানা ভারী বর্ষণ ও উজান থেকে নেমে আসা পানির কারণে চট্টগ্রাম–কক্সবাজার মহাসড়কের চন্দনাইশ উপজেলার পাঠানি ব্রিজ এলাকায় সড়কের একটি অংশ টানা কয়েক দিন ধরে পানির নিচে রয়েছে। গত রবিবার থেকে পানি ওঠা শুরু হলেও আজ শনিবারও সড়কের ওপর দিয়ে পানির স্রোত প্রবাহিত হচ্ছে। এতে মহাসড়কে যানবাহন ধীরগতিতে চলাচল করায় দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে।

দূরপাল্লার পরিবহন, পণ্যবাহী ট্রাক, রোগীবাহী অ্যাম্বুলেন্স এবং সাধারণ যাত্রীবাহী যানবাহনকে চরম ভোগান্তির মধ্যে চলাচল করতে হচ্ছে। অনেক যাত্রীকে ঘণ্টার পর ঘণ্টা যানজটে আটকে থাকতে হয়েছে।

স্থানীয়দের ভাষ্য, প্রতিবছর বর্ষা মৌসুমে একই স্থানে পানি উঠে মহাসড়ক ডুবে যায়। সামান্য বৃষ্টিতেই সড়কের নিচু অংশে পানি জমে যান চলাচল ব্যাহত হয়। এবারের বন্যায় পরিস্থিতি আরও ভয়াবহ রূপ নিয়েছে।

অন্যদিকে, পাঠানি ব্রিজ সংলগ্ন বড়পাড়া (কসাইপাড়া) এলাকায় মহাসড়কের পূর্ব পাশে দীর্ঘদিন ধরে স্থায়ী জলাবদ্ধতা বিরাজ করছে। জমে থাকা পানিতে ময়লা-আবর্জনা পচে তীব্র দুর্গন্ধ ছড়াচ্ছে। এতে স্থানীয় বাসিন্দা, পথচারী ও যাত্রীদের দুর্ভোগ আরও বেড়েছে।

এলাকাবাসীর অভিযোগ, দীর্ঘদিন ধরে সমস্যাটি থাকলেও স্থায়ী সমাধানে কার্যকর কোনো উদ্যোগ নেওয়া হয়নি। তাদের দাবি, মহাসড়কের নিচু অংশটি অন্তত তিন ফুট উঁচু করে পুনর্নির্মাণ করা হলে ভবিষ্যতে বর্ষা মৌসুমে এ ধরনের দুর্ভোগ অনেকটাই কমে আসবে।

যাত্রীরাও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি দ্রুত উদ্যোগ নেওয়ার আহ্বান জানিয়ে বলেন, চট্টগ্রাম–কক্সবাজার মহাসড়কের এই গুরুত্বপূর্ণ অংশটি দ্রুত উঁচু করে সংস্কার করা প্রয়োজন। অন্যথায় প্রতি বর্ষায় একই দুর্ভোগ পোহাতে হবে হাজারো মানুষকে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর