শিরোনাম :
চীনের সাংস্কৃতিক শিল্পখাত স্থিতিশীল প্রবৃদ্ধিতে ইসলামাবাদে মা-মেয়ে হত্যা মামলার প্রধান আসামির মৃত্যুদন্ড  চাঁপাইনবাবগঞ্জে মাছরাঙা টেলিভিশনের ১৫ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন সজিবের বিরুদ্ধে চাঁদাবাজি, মাদক ও ছিনতাইয়ের অভিযোগ; অতিষ্ঠ এলাকাবাসী ‎ ন্যায়ভিত্তিক বিশ্ব গঠনে চীন-ব্রাজিলের যৌথ অঙ্গীকার পরিবেশ সুরক্ষায় যৌথ পদক্ষেপের আহ্বান চীনা উপ-প্রধানমন্ত্রীর মোরেলগঞ্জে দুদকের দুর্নীতিবিরোধী প্রতিযোগিতার বিজয়ীদের পুরস্কার বিতরণ শৃ’ঙ্খ’লা ভ’ঙ্গে’র অ’ভি’যো’গে ছাত্র অধিকার পরিষদের দুই নেতাকে অ’ব্যা’হ’তি দুর্গম পাহাড়ে সিন্দুকছড়ি জোনের মানবিক উদ্যোগ: ৪১০ অসহায় রোগী পেলেন বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ গুইমারার ৪ হিল ভিডিপি সদস্যের কৃতিত্বে মহাপরিচালকের সম্মাননা ব্যাজ ও সনদ অর্জন
মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০২:০৭ অপরাহ্ন

প্রধান শিক্ষক পাচ্ছে ঈদগাঁওর সরকারী প্রাথমিক বিদ্যালয়গুলো

প্রতিনিধির নাম / ৩৬ বার পাঠ করা হয়েছে
আপডেট : রবিবার, ১২ জুলাই, ২০২৬

নিজস্ব প্রতিনিধি,ঈদগাঁও: এবার আইনি জটিলতা কাটিয়ে পদোন্নতির পথ খুলেছে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সিনিয়র সহকারি শিক্ষকদের। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় থেকে এই সংক্রান্ত প্রজ্ঞাপনও জারি হয়েছে।

মহামান্য হাইকোর্ট কর্তৃক ২ জুলাই প্রদত্ত রায়ের প্রেক্ষিতে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের জন্য সুখবর এসেছে। রায়ের প্রেক্ষিতে গত ৮ জুলাই প্রজ্ঞাপন জারি করে সংশ্লিষ্ট মন্ত্রণালয়। এতে পদোন্নতি যোগ্য পদে পদায়নের নির্দেশনা দেয়া হয়েছে।

ঈদগাঁও উপজেলায় সরকারি প্রাথমিক বিদ্যালয় ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক রয়েছেন ২৫ জন। যারা অপেক্ষাকৃত সিনিয়র এবং তাদের পদ পদোন্নতি যোগ্য পদ। সিনিয়র সহকারি শিক্ষকরা হাইকোর্ট রায়ের নির্দেশনার আলোকে এবং মন্ত্রণালয়ের সিদ্ধান্ত মতে পদোন্নতি পাওয়ার সুযোগ পাচ্ছেন।

সূত্র মতে,ঈদগাঁও উপজেলায় সরকারি প্রাথমিক বিদ্যালয় রয়েছে ৩৯টি। রেজিস্টার্ড বা নিবন্ধিত কোন বিদ্যালয় নেই। সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মধ্যে ৭ বিদ্যালয়ে পূর্ণকালীন প্রধান শিক্ষক,৭টিতে চলতি দায়িত্বে প্রধান শিক্ষক ও অবশিষ্ট ২৫ টিতে শূন্যপদে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক কর্মরত রয়েছেন। যাদেরকে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হিসাবে নিয়োগ দেয়া হয়েছে তারা অপেক্ষাকৃত সিনিয়র এবং তাদের পদ পদোন্নতি যোগ্য বলে জানা গেছে। হাইকোর্টের রায়ের মতে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকবৃন্দ পদোন্নতির সুযোগ পাচ্ছেন। দীর্ঘবছর ধরে আইনি গ্যাড়াকলে ঝুলে রয়েছিল।

সংশ্লিষ্টরা জানান, গত ৮ জুলাই প্রাথমিক ও গণ শিক্ষা মন্ত্রণালয় একটি প্রজ্ঞাপন জারি করেছে। মন্ত্রণালয়ের বিদ্যালয়- ২ শাখার উপসচিব রাজীব কুমার সরকার স্বাক্ষরিত এ প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, অত্র মন্ত্রণালয়ের আওতাধীন সারাদেশের সরকারি প্রাথমিক বিদ্যালয় সমূহে সহকারি শিক্ষক হতে প্রধান শিক্ষক পদে পদোন্নতিও সহকারী শিক্ষকের শূন্য পদে নিয়োগ সংক্রান্ত যাবতীয় কার্যক্রম দ্রুত সম্পন্ন করার জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।

জানা যায়, উপজেলার অনুকূলে ২০২৫ সালে নিয়োগকৃত ২২জন সহকারী শিক্ষকের নিয়োগ প্রক্রিয়া এখনো চূড়ান্ত হয়নি। ঠিক করা হয়নি তাদের কর্মস্থলও। হাইকোর্টের রায়,মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন মতে এসব শিক্ষকরা চূড়ান্ত নিয়োগ পাবার সুযোগ পাচ্ছেন।

দক্ষিণ মাইজ পাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক শারমিন সুলতানা জানান, প্রাথমিক বিদ্যালয়ের সিনিয়র সহকারী শিক্ষক, চলতি দায়িত্বপ্রাপ্তদের পদোন্নতির পথ খুলতে যাচ্ছেন। এটি খুশির খবর বটে। ঈদগাহ সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মামুনর রশিদ জানান, দীর্ঘবছর পর আইনী জটিলতা কাটিয়ে প্রাথমিকে সিনিয়র শিক্ষকদের প্রমোশনের সুযোগ হতে যাচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর