শিরোনাম :
চীনের সাংস্কৃতিক শিল্পখাত স্থিতিশীল প্রবৃদ্ধিতে ইসলামাবাদে মা-মেয়ে হত্যা মামলার প্রধান আসামির মৃত্যুদন্ড  চাঁপাইনবাবগঞ্জে মাছরাঙা টেলিভিশনের ১৫ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন সজিবের বিরুদ্ধে চাঁদাবাজি, মাদক ও ছিনতাইয়ের অভিযোগ; অতিষ্ঠ এলাকাবাসী ‎ ন্যায়ভিত্তিক বিশ্ব গঠনে চীন-ব্রাজিলের যৌথ অঙ্গীকার পরিবেশ সুরক্ষায় যৌথ পদক্ষেপের আহ্বান চীনা উপ-প্রধানমন্ত্রীর মোরেলগঞ্জে দুদকের দুর্নীতিবিরোধী প্রতিযোগিতার বিজয়ীদের পুরস্কার বিতরণ শৃ’ঙ্খ’লা ভ’ঙ্গে’র অ’ভি’যো’গে ছাত্র অধিকার পরিষদের দুই নেতাকে অ’ব্যা’হ’তি দুর্গম পাহাড়ে সিন্দুকছড়ি জোনের মানবিক উদ্যোগ: ৪১০ অসহায় রোগী পেলেন বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ গুইমারার ৪ হিল ভিডিপি সদস্যের কৃতিত্বে মহাপরিচালকের সম্মাননা ব্যাজ ও সনদ অর্জন
মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০২:০৭ অপরাহ্ন

শেকৃবি সাংবাদিক সমিতির সভাপতি হলেন ঈদগাঁও উপজেলার ফাহিম 

প্রতিনিধির নাম / ৩১ বার পাঠ করা হয়েছে
আপডেট : রবিবার, ১২ জুলাই, ২০২৬

নিজস্ব প্রতিনিধি,ঈদগাঁও: শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির (শেকৃবিসাস) ২০২৬–২৭ কার্যনির্বাহী কমিটির নির্বাচনে সভাপতি নির্বাচিত হয়েছেন কক্সবাজারের ঈদগাঁও উপজেলা সন্তান, চ্যানেল ২৪–এর বিশ্ববিদ্যালয় প্রতিনিধি মো. তাহিরুল হাসান ফাহিম।

(১০ জুলাই) সমিতির কার্যালয়ে সদস্যদের প্রত্যক্ষ ভোটে নির্বাচন অনুষ্ঠিত হয়। ভোটগ্রহণ শেষে নব নির্বাচিত সভাপতিসহ অন্যন্যদের নাম ঘোষণা করেন। নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন শেকৃবি সাসের সাবেক সভাপতি ও বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ কর্মকর্তা মো. নজরুল ইসলাম।

তাহিরুল হাসান ফাহিম উপজেলার জালালাবাদ ইউনিয়নের ইদ্রিসপুরের প্রবাসী মোহাম্মদ ফেরদৌসের পূত্র। সে ঈদগাহ আদর্শ শিক্ষা নিকেতনের ২০১৫ সালের এসএসসি পরীক্ষার্থী ছিলেন। বর্তমানে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে ফার্মাকোলজি বিভাগে মাস্টার্স এ অধ্যয়নরত। ভেটেরিনারি মেডিসিন থেকে অনার্স সম্পন্ন করে মাস্টার্সে অধ্যায়নরত, একইসাথে রেজিস্টারড ভেটেরিনারি ডাক্তার।

শেকৃবির সাংবাদিক সমিতির সভাপতি ফাহিমকে অভিনন্দন ও শুভেচ্ছা জানান – ঈদগাঁও উপজেলা অনলাইন প্রেসক্লাবের যুগ্ন সাধারণ সম্পাদক ও প্রেসক্লাবের সাবেক যুগ্ন সাধারণ সম্পাদক এম আবু হেনা সাগর।

ফাহিমের সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি জানান,সাংবাদিকতায় প্রায় ৪ বছর অতিক্রম করেছি। সততা ও দক্ষতার সাথে কাজ করতে সকলের সহযোগিতা কামনা করছি। দায়িত্ব বড় নয়, সবার সাথে সু-সম্পর্ক বজায় রেখে কাজ করায় আসল।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর