শিরোনাম :
চীনের সাংস্কৃতিক শিল্পখাত স্থিতিশীল প্রবৃদ্ধিতে ইসলামাবাদে মা-মেয়ে হত্যা মামলার প্রধান আসামির মৃত্যুদন্ড  চাঁপাইনবাবগঞ্জে মাছরাঙা টেলিভিশনের ১৫ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন সজিবের বিরুদ্ধে চাঁদাবাজি, মাদক ও ছিনতাইয়ের অভিযোগ; অতিষ্ঠ এলাকাবাসী ‎ ন্যায়ভিত্তিক বিশ্ব গঠনে চীন-ব্রাজিলের যৌথ অঙ্গীকার পরিবেশ সুরক্ষায় যৌথ পদক্ষেপের আহ্বান চীনা উপ-প্রধানমন্ত্রীর মোরেলগঞ্জে দুদকের দুর্নীতিবিরোধী প্রতিযোগিতার বিজয়ীদের পুরস্কার বিতরণ শৃ’ঙ্খ’লা ভ’ঙ্গে’র অ’ভি’যো’গে ছাত্র অধিকার পরিষদের দুই নেতাকে অ’ব্যা’হ’তি দুর্গম পাহাড়ে সিন্দুকছড়ি জোনের মানবিক উদ্যোগ: ৪১০ অসহায় রোগী পেলেন বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ গুইমারার ৪ হিল ভিডিপি সদস্যের কৃতিত্বে মহাপরিচালকের সম্মাননা ব্যাজ ও সনদ অর্জন
মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০২:০৬ অপরাহ্ন

ইসলামাবাদে জাহানারা স্কুলের সামনের ফাটল পরিদর্শনে ইউএনও 

প্রতিনিধির নাম / ৩৩ বার পাঠ করা হয়েছে
আপডেট : সোমবার, ১৩ জুলাই, ২০২৬

নিজস্ব প্রতিনিধি,ঈদগাঁও: কক্সবাজারের ঈদগাঁও উপজেলার ইসলামাবাদে একমাত্র নারী শিক্ষা প্রতিষ্ঠান জাহানারা ইসলাম বালিকা উচ্চ বিদ্যালয়ের সামনে বিপদজনক ফাটল পরিদর্শন করলেন ইউএনওসহ স্থানীয় নেতৃবৃন্দরা।

টানা ভারী বর্ষণে ঈদগাঁও নদী থেকে পানি নেমে যাওয়ায় নদীর পাশ্ববর্তী সড়ক সংলগ্ন পয়েন্টেই ১৩ জুলাই (সোমবার) সকালেই ফাটল সৃষ্টি হয়।

এটি দ্রুতসময়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে দুপুরে দিকে ঈদগাঁও উপজেলা নিবাহী অফিসার মংচিংনু মারমা উক্ত স্থানটিতে পরিদর্শনে আসেন।

এসময় উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সেলিম মাহমুদ, ইসলামাবাদ ইউনিয়ন বিএনপির সভাপতি হুমায়ুন কবির কোম্পানি, ইউনিয়ন যুবদলের যুগ্ন আহবায়ক মোহাম্মদ নোমান ও ইউপি সদস্য জিকোসহ আরো অনেকে।

পরিদর্শন শেষে ইউএনও পানি উন্নয়ন বোর্ডের সাথে যোগাযোগ করে দ্রুতসময়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন।

উল্লেখ্য, এটি টেকসই ভিত্তিতে বেড়ীবাঁধ না দিলে ভারী বৃষ্টিপাতে ভেঙে সামনে শিক্ষা প্রতিষ্ঠানসহ আশপাশের এলাকা পানিতে তলিয়ে যাওয়ার আশংকা করেন স্থানীয়রা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর