শিরোনাম :
চীনের সাংস্কৃতিক শিল্পখাত স্থিতিশীল প্রবৃদ্ধিতে ইসলামাবাদে মা-মেয়ে হত্যা মামলার প্রধান আসামির মৃত্যুদন্ড  চাঁপাইনবাবগঞ্জে মাছরাঙা টেলিভিশনের ১৫ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন সজিবের বিরুদ্ধে চাঁদাবাজি, মাদক ও ছিনতাইয়ের অভিযোগ; অতিষ্ঠ এলাকাবাসী ‎ ন্যায়ভিত্তিক বিশ্ব গঠনে চীন-ব্রাজিলের যৌথ অঙ্গীকার পরিবেশ সুরক্ষায় যৌথ পদক্ষেপের আহ্বান চীনা উপ-প্রধানমন্ত্রীর মোরেলগঞ্জে দুদকের দুর্নীতিবিরোধী প্রতিযোগিতার বিজয়ীদের পুরস্কার বিতরণ শৃ’ঙ্খ’লা ভ’ঙ্গে’র অ’ভি’যো’গে ছাত্র অধিকার পরিষদের দুই নেতাকে অ’ব্যা’হ’তি দুর্গম পাহাড়ে সিন্দুকছড়ি জোনের মানবিক উদ্যোগ: ৪১০ অসহায় রোগী পেলেন বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ গুইমারার ৪ হিল ভিডিপি সদস্যের কৃতিত্বে মহাপরিচালকের সম্মাননা ব্যাজ ও সনদ অর্জন
মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০২:০৬ অপরাহ্ন

গুইমারায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান: মেয়াদোত্তীর্ণ ওষুধ ও খাদ্যপণ্য থাকায় একাধিক দোকানকে জরিমানা

প্রতিনিধির নাম / ৩৪ বার পাঠ করা হয়েছে
আপডেট : সোমবার, ১৩ জুলাই, ২০২৬

দিদারুল হৃদয়, গুইমারা প্রতিনিধি: খাগড়াছড়ির গুইমারা উপজেলার জালিয়াপাড়া এলাকায় আজ ১৩ই জুলাই ২০২৬ (সোমবার) বিকেলে উপজেলা প্রশাসনের উদ্যোগে ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়েছে।

অভিযানে জালিয়াপাড়ার কয়েকটি ওষুধ ও মুদি দোকানে তদারকি চালিয়ে মেয়াদোত্তীর্ণ ওষুধ এবং বিভিন্ন ধরনের মেয়াদোত্তীর্ণ খাদ্যপণ্য পাওয়া যায়। জনস্বাস্থ্যের ঝুঁকির বিষয়টি বিবেচনায় নিয়ে সংশ্লিষ্ট দোকানিদের সতর্ক করা হয় এবং প্রাথমিকভাবে বিভিন্ন অঙ্কের আর্থিক জরিমানা করা হয়।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন গুইমারা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মিসকাতুল তামান্না। তিনি বলেন, ভোক্তাদের নিরাপদ খাদ্য ও ওষুধ নিশ্চিত করতে উপজেলা প্রশাসনের এ ধরনের অভিযান নিয়মিত চলবে। ভবিষ্যতে কোনো ব্যবসাপ্রতিষ্ঠানে মেয়াদোত্তীর্ণ ওষুধ বা পণ্য বিক্রি কিংবা সংরক্ষণের প্রমাণ পাওয়া গেলে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

উপজেলা প্রশাসনের এ অভিযানকে স্থানীয়রা স্বাগত জানিয়েছেন। তারা বাজার তদারকি আরও জোরদার করার দাবি জানান, যাতে ভোক্তারা নিরাপদ পণ্য ক্রয় করতে পারেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর