শিরোনাম :
চীনের সাংস্কৃতিক শিল্পখাত স্থিতিশীল প্রবৃদ্ধিতে ইসলামাবাদে মা-মেয়ে হত্যা মামলার প্রধান আসামির মৃত্যুদন্ড  চাঁপাইনবাবগঞ্জে মাছরাঙা টেলিভিশনের ১৫ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন সজিবের বিরুদ্ধে চাঁদাবাজি, মাদক ও ছিনতাইয়ের অভিযোগ; অতিষ্ঠ এলাকাবাসী ‎ ন্যায়ভিত্তিক বিশ্ব গঠনে চীন-ব্রাজিলের যৌথ অঙ্গীকার পরিবেশ সুরক্ষায় যৌথ পদক্ষেপের আহ্বান চীনা উপ-প্রধানমন্ত্রীর মোরেলগঞ্জে দুদকের দুর্নীতিবিরোধী প্রতিযোগিতার বিজয়ীদের পুরস্কার বিতরণ শৃ’ঙ্খ’লা ভ’ঙ্গে’র অ’ভি’যো’গে ছাত্র অধিকার পরিষদের দুই নেতাকে অ’ব্যা’হ’তি দুর্গম পাহাড়ে সিন্দুকছড়ি জোনের মানবিক উদ্যোগ: ৪১০ অসহায় রোগী পেলেন বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ গুইমারার ৪ হিল ভিডিপি সদস্যের কৃতিত্বে মহাপরিচালকের সম্মাননা ব্যাজ ও সনদ অর্জন
মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০২:০৮ অপরাহ্ন

পেকুয়ায় বন্যার্ত এক হাজার পরিবারে আরিফুল ইসলামের খাবার বিতরণ

প্রতিনিধির নাম / ৩৯ বার পাঠ করা হয়েছে
আপডেট : সোমবার, ১৩ জুলাই, ২০২৬

পেকুয়া প্রতিনিধি: কক্সবাজারের পেকুয়া পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের পূর্ব বাইম্যাখালী এলাকায় ভয়াবহ বন্যায় খাদ্যসংকটে পড়া এক হাজার পরিবারের মাঝে রান্না করা খাবার বিতরণ করেছেন পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের সম্ভাব্য কাউন্সিলর পদপ্রার্থী আরিফুল ইসলাম।

সোমবার (১৩ জুলাই) দিনব্যাপী পূর্ব বাইম্যাখালী এলাকার বিভিন্ন পাড়া-মহল্লায় ঘুরে ঘুরে বন্যাদুর্গত, পানিবন্দী ও অসহায় পরিবারের হাতে খাবার তুলে দেন তিনি। এ সময় স্থানীয় স্বেচ্ছাসেবকরাও ত্রাণ কার্যক্রমে অংশ নেন।

খাবার বিতরণকালে আরিফুল ইসলাম বলেন, “বন্যাদুর্গত মানুষের অসহায় অবস্থা আমাকে নাড়া দিয়েছে। চারদিকে শুধু মানুষের আহাজারি আর দুর্ভোগ। অনেক পরিবার রান্না করার মতো অবস্থায় নেই, কেউ কেউ না খেয়ে দিন কাটাচ্ছেন। এমন পরিস্থিতিতে ঘরে বসে থাকা সম্ভব হয়নি। তাই নিজের সামর্থ্য অনুযায়ী ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করেছি।”

তিনি সমাজের বিত্তবান ব্যক্তি, জনপ্রতিনিধি, প্রবাসী ও বিভিন্ন সামাজিক-মানবিক সংগঠনের প্রতি আহ্বান জানিয়ে বলেন, “মানুষ মানুষের জন্য। এই দুর্যোগে সবাই যদি নিজ নিজ অবস্থান থেকে এগিয়ে আসেন, তাহলে বন্যাদুর্গত মানুষের কষ্ট অনেকটাই লাঘব হবে।”

তিনি আরও জানান, ত্রাণ কার্যক্রম এখানেই শেষ নয়। আগামীকাল পশ্চিম বাইম্যাখালী, সাগরপাড়া ও বাংলাপাড়ার প্রতিটি পরিবারের জন্য অন্তত একবেলার খাবারের ব্যবস্থা করার পরিকল্পনা রয়েছে। পাশাপাশি বন্যা পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত মানবিক সহায়তা অব্যাহত রাখার চেষ্টা করবেন বলেও জানান তিনি।

স্থানীয় বাসিন্দারা জানান, চলমান বন্যায় বহু পরিবার কর্মহীন হয়ে পড়েছে এবং খাদ্যসংকটে ভুগছে। এমন সংকটময় সময়ে আরিফুল ইসলামের এই উদ্যোগ ক্ষতিগ্রস্ত মানুষের মাঝে স্বস্তি এনে দিয়েছে। তারা এ ধরনের মানবিক উদ্যোগ আরও বিস্তৃত করার আহ্বান জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর