শিরোনাম :
চীনের সাংস্কৃতিক শিল্পখাত স্থিতিশীল প্রবৃদ্ধিতে ইসলামাবাদে মা-মেয়ে হত্যা মামলার প্রধান আসামির মৃত্যুদন্ড  চাঁপাইনবাবগঞ্জে মাছরাঙা টেলিভিশনের ১৫ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন সজিবের বিরুদ্ধে চাঁদাবাজি, মাদক ও ছিনতাইয়ের অভিযোগ; অতিষ্ঠ এলাকাবাসী ‎ ন্যায়ভিত্তিক বিশ্ব গঠনে চীন-ব্রাজিলের যৌথ অঙ্গীকার পরিবেশ সুরক্ষায় যৌথ পদক্ষেপের আহ্বান চীনা উপ-প্রধানমন্ত্রীর মোরেলগঞ্জে দুদকের দুর্নীতিবিরোধী প্রতিযোগিতার বিজয়ীদের পুরস্কার বিতরণ শৃ’ঙ্খ’লা ভ’ঙ্গে’র অ’ভি’যো’গে ছাত্র অধিকার পরিষদের দুই নেতাকে অ’ব্যা’হ’তি দুর্গম পাহাড়ে সিন্দুকছড়ি জোনের মানবিক উদ্যোগ: ৪১০ অসহায় রোগী পেলেন বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ গুইমারার ৪ হিল ভিডিপি সদস্যের কৃতিত্বে মহাপরিচালকের সম্মাননা ব্যাজ ও সনদ অর্জন
মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০২:০৭ অপরাহ্ন

বন্যার পানির স্রোতে ভেসে গিয়ে জামিয়া পটিয়া মাদ্রাসা ছাত্রের মর্মান্তিক মৃত্যু

প্রতিনিধির নাম / ৩১ বার পাঠ করা হয়েছে
আপডেট : সোমবার, ১৩ জুলাই, ২০২৬

প্রতিনিধি মুহাম্মদ আকতার উদ্দিন: কক্সবাজারের চকরিয়া উপজেলার বরইতলী এলাকায় বন্যার পানির প্রবল স্রোতে ভেসে গিয়ে আল জামিয়া আল-ইসলামিয়া পটিয়ার এক শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় পরিবার, স্বজন, সহপাঠী ও এলাকাবাসীর মাঝে শোকের ছায়া নেমে এসেছে।

নিহত শিক্ষার্থীর নাম মুহাম্মদ আতাউল্লাহ। তিনি পটিয়া আল জামিয়া আল-ইসলামিয়ার জামাতে সওম শ্রেণির ছাত্র এবং চকরিয়া উপজেলার বরইতলী শান্তি বাজার এলাকার বাসিন্দা। তাঁর পিতা মাওলানা নেছার উদ্দীন এবং মাতা জয়নুর নেছা। তিন ভাই ও চার বোনের মধ্যে তিনি ছিলেন মেজ।

পারিবারিক সূত্রে জানা যায়, সাম্প্রতিক বন্যায় বাড়ির পাশের এলাকা নদীর মতো পানিতে প্লাবিত হয়ে যায়। রবিবার (১২ জুলাই) যোহরের পর আতাউল্লাহ নিজের কাপড়চোপড় ধোয়ার জন্য পানিতে নামেন। পরে তিনি সাঁতার কাটতে শুরু করেন। প্রথমবার নিরাপদে তীরে ফিরে এলেও দ্বিতীয়বার পানির প্রবল স্রোতে তলিয়ে যান এবং আর ফিরে আসতে পারেননি।

এ সময় তাঁর বোনেরা চিৎকার করে আশপাশের লোকজনকে খবর দিলে স্থানীয়রা দ্রুত ঘটনাস্থলে ছুটে এসে তাকে ডুবন্ত অবস্থায় উদ্ধার করেন। পরে দ্রুত চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

তরুণ এই শিক্ষার্থীর অকাল মৃত্যুতে পটিয়া আল জামিয়া আল-ইসলামিয়া মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থী, এলাকাবাসী ও স্বজনদের মাঝে গভীর শোকের ছায়া নেমে এসেছে।

ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মহান আল্লাহ তাআলা মরহুমকে জান্নাতুল ফিরদাউস নসিব করুন এবং শোকসন্তপ্ত পরিবারকে ধৈর্য ও সবরে জামিল দান করুন। আমীন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর