নিজস্ব প্রতিনিধি,ঈদগাঁও: টানা বৃষ্টিপাতের পর এবার ঈদগাঁওতে সবজির ফের মূল্যবৃদ্ধি দেখা দিয়েছে। এতে করে চরম বিপাকে পড়েছেন নিম্ন ও মধ্য আয়ের মানুষরা। সবজির দাম বেড়ে যাওয়ায় সাধারণ মানুষের জীবনযাত্রা কঠিন হয়ে উঠে। বিশেষ করে দিনমজুর, রিকশা চালকসহ স্বল্প আয়ের চাকরিজীবীরা সংসারের ব্যয় সামলাতে হিমশিম খাচ্ছেন।
মঙ্গলবার ঈদগাঁও বাজার ঘুরে দেখা যায়, পূর্বের চেয়ে সবজির দাম কেজি প্রতি ১০/১৫ টাকা বেড়েছে। কাঁচামরিচ, বেগুন, টমেটো,শসা,করলা,ভেন্ডি,বরবটিসহ প্রায় এসব ধরনের সবজির দাম সাধারণ মানুষের নাগালের বাইরে চলে গেছে।
বাজারে কাঁচামরিচ বিক্রি করা হয়েছিল কেজি ৭০/৮০ টাকায়। একলাফে তা বাড়িয়ে ১শত ৬০ টাকায় বিক্রি করেন বিক্রেতারা। বড় আলু পূর্বের দাম ছিল কেজি ২০/২৫ টাকা, এখন সেটি ৩০ টাকায় বিক্রি করা হচ্ছে। কাকরোল ৫০ /৬০ টাকায় বিক্রি করে। পূর্বে কেজি ৩০/৪০ টাকা দাম ছিল। টমেটো ১৫০/১৬০ টাকা, ভেন্ডি কেজি ৭০/৮০ টাকা। পাশাপাশি বৃদ্ধি পেয়েছে ডিমের দামও। একশত টাকায় ১২/১৩ টি ডিম পাওয়া যেত। এখন ১০/ ১১টি ডিম দিচ্ছেন বিক্রেতারা।
আরো দেখা যায়,ঈদগাঁও মাছ বাজার,পশ্চিমগলি তরি তরকারী দামের চেয়ে একটু কম ডিসি সড়কে ভ্রাম্যমান বসা তরকারী বাজার সমুহে। দিনমজুরেরা জানান, কাজকর্ম করেই দিনে যা আয় করা হয়,তা দিয়ে ভালমত সংসার চলেনা। ভালমানের খাবারতো দূরের কথা, এখন সবজি কিনতেও চরম বিপাকে।
একজন ভ্রাম্যমান কাঁচামাল বিক্রেতা জানান,ঈদগাঁওসহ জেলার বিভিন্ন স্থানের কাঁচামাল বিক্রেতারা কাঁচামাল আনেন চকরিয়ার পাইকারী বাজার কিংবা বড় বড় আড়ত থেকে। সেখানে যে দামে কেনা,তার থেকে ২/৪ টাকা লাভে তা বিক্রি করা হয় কাঁচামাল।
সচেতন মহলের দাবী,বাজারকেন্দ্রীক প্রসাশনিক মনিটরিং জোর দার,অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা না নিলে আরো পরিস্থিতি খারাপ হতে পারে।