নিজস্ব প্রতিবেদক: BHDS অপরাধ প্রতিরোধ কল্যাণ সংস্থা নারায়ণগঞ্জ জেলা কমিটির সাধারণ সম্পাদক ও আমরা মোহামেডানের প্রধান উপদেষ্টা এবং হাবিব ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সভাপতি শিরিন হাবিব বর্তমানে শারীরিক অসুস্থতার কারণে ঢাকা ধানমন্ডি ল্যাব এইড হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।
ডাক্তারের পরামর্শ অনুযায়ী বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষার পর এখন কিছুটা সুস্থ হয়ে তার নিজ বাড়ি ধানমন্ডি অবস্থান করছেন। BHDS অপরাধ প্রতিরোধ কল্যাণ সংস্থা কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সাধারণ সম্পাদক মোঃ মোমেন ইসলাম ও ঢাকা বিভাগীয় কমিটির সভাপতি সেলিনা সুলতানা শিউলী নারায়ণগঞ্জ জেলা কমিটির সাধারণ সম্পাদক শিরিন হাবিবের দ্রুত সুস্থতার জন্য দেশবাসী এবং সংগঠনের সকল নেতৃবৃন্দের কাছে দোয়া কামনা করেন। আসুন, আমরা সবাই তার দ্রুত আরোগ্য কামনা করি এবং মহান আল্লাহর কাছে দোয়া করি—
মহান আল্লাহ পাক তাড়াতাড়ি সুস্থতা দান করুক আমিন।