শিরোনাম :
চীনের সাংস্কৃতিক শিল্পখাত স্থিতিশীল প্রবৃদ্ধিতে ইসলামাবাদে মা-মেয়ে হত্যা মামলার প্রধান আসামির মৃত্যুদন্ড  চাঁপাইনবাবগঞ্জে মাছরাঙা টেলিভিশনের ১৫ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন সজিবের বিরুদ্ধে চাঁদাবাজি, মাদক ও ছিনতাইয়ের অভিযোগ; অতিষ্ঠ এলাকাবাসী ‎ ন্যায়ভিত্তিক বিশ্ব গঠনে চীন-ব্রাজিলের যৌথ অঙ্গীকার পরিবেশ সুরক্ষায় যৌথ পদক্ষেপের আহ্বান চীনা উপ-প্রধানমন্ত্রীর মোরেলগঞ্জে দুদকের দুর্নীতিবিরোধী প্রতিযোগিতার বিজয়ীদের পুরস্কার বিতরণ শৃ’ঙ্খ’লা ভ’ঙ্গে’র অ’ভি’যো’গে ছাত্র অধিকার পরিষদের দুই নেতাকে অ’ব্যা’হ’তি দুর্গম পাহাড়ে সিন্দুকছড়ি জোনের মানবিক উদ্যোগ: ৪১০ অসহায় রোগী পেলেন বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ গুইমারার ৪ হিল ভিডিপি সদস্যের কৃতিত্বে মহাপরিচালকের সম্মাননা ব্যাজ ও সনদ অর্জন
মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০২:০৭ অপরাহ্ন

অতিবৃষ্টিতে পাহাড়ধস এবং বন্যা পরবর্তী করণীয় বিষয়ে জেলা তথ্য অফিসের সচেতনতামূলক প্রচার 

প্রতিনিধির নাম / ৬৪ বার পাঠ করা হয়েছে
আপডেট : বৃহস্পতিবার, ১৬ জুলাই, ২০২৬

জসীম উদ্দিন জয়নাল,পার্বত্যাঞ্চল প্রতিনিধিঃ অতিবৃষ্টিতে পাহাড়ধস, বন্যা এবং বন্যা পরবর্তী করণীয় বিষয়ে খাগড়াছড়ি জেলা তথ্য অফিস কর্তৃক পাহাড়ধস প্রবণ এবং পানিতে নিমজ্জিত এলাকায় সচেতনতামূলক প্রচার কার্যক্রম বাস্তবায়ন করা হচ্ছে। গত ৫ জুলাই অতিবৃষ্টি শুরুর প্রথম থেকেই সম্ভাব্য পাহাড়ধস সংশ্লিষ্ট দুর্ঘটনা এড়াতে পাহাড়ের ঢালে বসবাসকারীদের নিরাপদ আশ্রয়কেন্দ্রে আশ্রয় নেওয়ার অনুরোধ জানিয়ে ব্যাপক প্রচারণা কার্যক্রম সম্পন্ন করা হয়। ভারী বৃষ্টিতে পাহাড়ি ঢলে নিমাঞ্চল নিমজ্জিত হয়। বন্যাকালীন শিশু, নারী, বয়স্ক এবং কিশোরীদের প্রতি বিশেষ নজর দিতে অনুরোধ জানানো হয়। পানকৃত পানি অবশ্যই বিশুদ্ধিকরণ ট্যাবলেটের মাধ্যমে বিশুদ্ধ করে খেতে হবে। বন্যা কবলিত মানুষকে সাপকাটা এবং পানিবাহিত রোগ থেকে বাঁচতে করণীয় বিষয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম, অনলাইন এবং সড়কে ব্যাপক প্রচার করা হয়।

পানি কমার সাথে সাথে বন্যা কবলিত এলাকায় পানিবাহিত এবং চর্মরোগ হওয়ার সম্ভাবনা থাকে। এছাড়া নিরাপদ স্যানিটেশন নিশ্চিত করা একটি গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জ। তাই খাবার খাওয়ার পূর্বে অবশ্যই সাবান দিয়ে হাত ধুয়ে নিতে হবে। এতে ডায়রিয়াসহ পানিবাহিত রোগ থেকে নিরাপদ থাকা সম্ভব। এসব রোগ থেকে বাঁচতে সচেতন হওয়ার বিকল্প নেই। সে লক্ষ্যে প্রান্তিক পর্যায়ে খাগড়াছড়ি জেলা তথ্য অফিস সচেতনতামূলক প্রচার কার্যক্রম চালিয়ে যাচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর