শিরোনাম :
চীনের সাংস্কৃতিক শিল্পখাত স্থিতিশীল প্রবৃদ্ধিতে ইসলামাবাদে মা-মেয়ে হত্যা মামলার প্রধান আসামির মৃত্যুদন্ড  চাঁপাইনবাবগঞ্জে মাছরাঙা টেলিভিশনের ১৫ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন সজিবের বিরুদ্ধে চাঁদাবাজি, মাদক ও ছিনতাইয়ের অভিযোগ; অতিষ্ঠ এলাকাবাসী ‎ ন্যায়ভিত্তিক বিশ্ব গঠনে চীন-ব্রাজিলের যৌথ অঙ্গীকার পরিবেশ সুরক্ষায় যৌথ পদক্ষেপের আহ্বান চীনা উপ-প্রধানমন্ত্রীর মোরেলগঞ্জে দুদকের দুর্নীতিবিরোধী প্রতিযোগিতার বিজয়ীদের পুরস্কার বিতরণ শৃ’ঙ্খ’লা ভ’ঙ্গে’র অ’ভি’যো’গে ছাত্র অধিকার পরিষদের দুই নেতাকে অ’ব্যা’হ’তি দুর্গম পাহাড়ে সিন্দুকছড়ি জোনের মানবিক উদ্যোগ: ৪১০ অসহায় রোগী পেলেন বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ গুইমারার ৪ হিল ভিডিপি সদস্যের কৃতিত্বে মহাপরিচালকের সম্মাননা ব্যাজ ও সনদ অর্জন
মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০২:০৮ অপরাহ্ন

ঈদগাঁও উপজেলা প্রশাসনের উদ্যোগে ‘জুলাই শহিদ দিবস-২০২৬’ পালিত

প্রতিনিধির নাম / ৩৮ বার পাঠ করা হয়েছে
আপডেট : বৃহস্পতিবার, ১৬ জুলাই, ২০২৬

নিজস্ব প্রতিনিধি,ঈদগাঁও: ঈদগাঁওতে উপজেলা প্রশাসনের উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই শহিদ দিবস-২০২৬’ পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে বৃহস্পতিবার (১৬ জুলাই) ঈদগাহ জাহানারা ইসলাম বালিকা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে উপজেলা পরিষদের অস্থায়ী সম্মেলন কক্ষে এক আলোচনা সভার আয়োজন করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মংচিংনু মারমা-এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন,উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আবদুর রহমান ভূইয়া, জালালাবাদের ইউপি চেয়ারম্যান আলমগীর তাজ জনি, ঈদগাহ রশিদ আহমদ কলেজের অধ্যাপক জিয়াউল করিম, উপজেলা জামায়াত আমীর ছলিম উল্লাহ জিহাদী,এনসিপি সমন্বয় তারেক রহমান ও ছাত্রদল নেতা হাবিব আজাদ।

জুলাই শহিদ নুরুল আমিনের পিতা সৈয়দ নূর, ঈদগাঁও উপজেলার জুলাই যোদ্ধাগণ,উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রোকসানা আফাজ,উপজেলা সমবায় কর্মকর্তা দিদারুল ইসলাম,উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা ইলিয়াস মিয়া,উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আবু তাহের,উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী মাহমুদুল হাসান উজ্জ্বল, একাডেমিক সুপারভাইজার রাশেদুল হাসান মু.মহিউদ্দিনসহ সরকারি দপ্তর কর্মকর্তা, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান,প্রশাসনিক কর্মকর্তা,বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের উপস্থাপন ছিলেন, ঈদগাহ আদর্শ উচ্চ বিদ্যালয়ের শিক্ষক শাহ জালাল মুনির।

আলোচনা সভায় বক্তারা জুলাই শহিদদের আত্মত্যাগ ও অবদান গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। তাঁদের আদর্শ ধারণ করে দেশ, জাতির কল্যাণে নিষ্ঠার সঙ্গে কাজ করার আহ্বান জানানো হয়। সভা শেষে জুলাই শহিদদের রুহের মাগফিরাত ও দেশের শান্তি-সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়। মোনাজাত করেন মাওলানা দেলোয়ার হোসাইন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর