শিরোনাম :
চীনের সাংস্কৃতিক শিল্পখাত স্থিতিশীল প্রবৃদ্ধিতে ইসলামাবাদে মা-মেয়ে হত্যা মামলার প্রধান আসামির মৃত্যুদন্ড  চাঁপাইনবাবগঞ্জে মাছরাঙা টেলিভিশনের ১৫ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন সজিবের বিরুদ্ধে চাঁদাবাজি, মাদক ও ছিনতাইয়ের অভিযোগ; অতিষ্ঠ এলাকাবাসী ‎ ন্যায়ভিত্তিক বিশ্ব গঠনে চীন-ব্রাজিলের যৌথ অঙ্গীকার পরিবেশ সুরক্ষায় যৌথ পদক্ষেপের আহ্বান চীনা উপ-প্রধানমন্ত্রীর মোরেলগঞ্জে দুদকের দুর্নীতিবিরোধী প্রতিযোগিতার বিজয়ীদের পুরস্কার বিতরণ শৃ’ঙ্খ’লা ভ’ঙ্গে’র অ’ভি’যো’গে ছাত্র অধিকার পরিষদের দুই নেতাকে অ’ব্যা’হ’তি দুর্গম পাহাড়ে সিন্দুকছড়ি জোনের মানবিক উদ্যোগ: ৪১০ অসহায় রোগী পেলেন বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ গুইমারার ৪ হিল ভিডিপি সদস্যের কৃতিত্বে মহাপরিচালকের সম্মাননা ব্যাজ ও সনদ অর্জন
মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০২:০৭ অপরাহ্ন

চাঁপাইনবাবগঞ্জে ‘পুলিশ সুপার কাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬ উদ্বোধন করেন ——–এসপি গৌতম কুমার বিশ্বাস

প্রতিনিধির নাম / ৪৫ বার পাঠ করা হয়েছে
আপডেট : শুক্রবার, ১৭ জুলাই, ২০২৬

মাহিদুল ইসলাম ফরহাদ চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি: সুস্থ পুলিশ, সক্ষম পুলিশ, জনবান্ধব পুলিশ’ গড়ার প্রত্যয় নিয়ে চাঁপাইনবাবগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে শুরু হয়েছে ‘পুলিশ সুপার কাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬’। শুক্রবার (১৭ জুলাই) বিকেল ৪টায় চাঁপাইনবাবগঞ্জ পুলিশ লাইন্স মাঠে টুর্নামেন্টের উদ্বোধন করা হয়। জেলা পুলিশের উদ্যোগে আয়োজিত এ ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করেন চাঁপাইনবাবগঞ্জের পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) এ এন এম ওয়াসিম ফিরোজ, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মো. একরামুল হক, পিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. ইয়াসির আরাফাত, পুলিশ লাইন্সের আরআই মো. আমিনুল ইসলাম, সদর মডেল থানার অফিসার ইনচার্জ মো. একরামুল হোসাইন, শিবগঞ্জ থানার ইনচার্জ মোঃ মতিউর রহমানসহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, বিভিন্ন পর্যায়ের পুলিশ সদস্য, স্থানীয় সুধীজন এবং বিপুলসংখ্যক ক্রীড়াপ্রেমী দর্শক উপস্থিত ছিলেন। টুর্নামেন্টকে ঘিরে পুলিশ লাইন্স মাঠ ও আশপাশের এলাকায় উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। আয়োজকরা জানান, একজন পুলিশ সদস্যের পেশাগত দায়িত্ব দক্ষতার সঙ্গে পালনের জন্য সাহস ও পেশাদারিত্বের পাশাপাশি প্রয়োজন শারীরিক সক্ষমতা এবং দৃঢ় মানসিক শক্তি। সেই লক্ষ্যকে সামনে রেখেই জেলা পুলিশের নিয়মিত ক্রীড়া চর্চার অংশ হিসেবে ‘পুলিশ সুপার কাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬’-এর আয়োজন করা হয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানে পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস বলেন, “যে পুলিশ মাঠে শক্তিশালী, সে জনগণের সেবায় ও অপরাধ দমনে আরও বেশি শক্তিশালী।” তারা আশা প্রকাশ করেন, এ ধরনের ক্রীড়া আয়োজন পুলিশ সদস্যদের শারীরিক ও মানসিক সক্ষমতা বৃদ্ধি করবে এবং দলগত ঐক্য, শৃঙ্খলা ও কর্মস্পৃহা আরও জোরদার করবে। চাঁপাইনবাবগঞ্জ জেলা পুলিশ সুস্থ, সক্ষম ও জনবান্ধব পুলিশ বাহিনী গড়ে তোলার এ উদ্যোগ সফল করতে সকলের দোয়া ও আন্তরিক সহযোগিতা কামনা করেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর