শিরোনাম :
চীনের সাংস্কৃতিক শিল্পখাত স্থিতিশীল প্রবৃদ্ধিতে ইসলামাবাদে মা-মেয়ে হত্যা মামলার প্রধান আসামির মৃত্যুদন্ড  চাঁপাইনবাবগঞ্জে মাছরাঙা টেলিভিশনের ১৫ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন সজিবের বিরুদ্ধে চাঁদাবাজি, মাদক ও ছিনতাইয়ের অভিযোগ; অতিষ্ঠ এলাকাবাসী ‎ ন্যায়ভিত্তিক বিশ্ব গঠনে চীন-ব্রাজিলের যৌথ অঙ্গীকার পরিবেশ সুরক্ষায় যৌথ পদক্ষেপের আহ্বান চীনা উপ-প্রধানমন্ত্রীর মোরেলগঞ্জে দুদকের দুর্নীতিবিরোধী প্রতিযোগিতার বিজয়ীদের পুরস্কার বিতরণ শৃ’ঙ্খ’লা ভ’ঙ্গে’র অ’ভি’যো’গে ছাত্র অধিকার পরিষদের দুই নেতাকে অ’ব্যা’হ’তি দুর্গম পাহাড়ে সিন্দুকছড়ি জোনের মানবিক উদ্যোগ: ৪১০ অসহায় রোগী পেলেন বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ গুইমারার ৪ হিল ভিডিপি সদস্যের কৃতিত্বে মহাপরিচালকের সম্মাননা ব্যাজ ও সনদ অর্জন
মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০২:০৮ অপরাহ্ন

সোহেল জাহান চৌধুরীর উদ্যোগে  ঈদগাঁও-কক্সবাজার সিএনজি ভাড়া জনপ্রতি ৮০ টাকার সিদ্ধান্ত 

প্রতিনিধির নাম / ৪১ বার পাঠ করা হয়েছে
আপডেট : বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২৬

নিজস্ব প্রতিনিধি,ঈদগাঁও: ঈদগাঁও-কক্সবাজার সড়কে সিএনজিচালিত অটোরিকশার ভাড়া ৯০ থেকে কমিয়ে ৮০ টাকা নির্ধারণ করা হয়। ঈদগাঁও উপজেলা নির্বাহী কর্মকর্তার নির্দেশনায় এক সৌহার্দ্যপূর্ণ বৈঠকে এমন সিদ্ধান্ত গৃহীত হয়েছে।

ঈদগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সোহেল জাহান চৌধুরীর বাড়ীতে আয়োজিত এ বৈঠকে সিএনজি চালক,মালিকপক্ষের প্রতিনিধি এবং সংশ্লিষ্টরা অংশ নেন। দীর্ঘ আলোচনার পর সর্ব সম্মতিক্রমে নতুন ভাড়া নির্ধারণ করা হয়।

চেয়ারম্যান সোহেল জাহান জানান,যাত্রীদের স্বার্থও পরিবহন সংশ্লিষ্টদের বাস্তবতা বিবেচনায় আলোচনা করে উভয় পক্ষের সম্মতিতে ভাড়া ৮০ টাকা নির্ধারণ করা হয়। নতুন ভাড়া আগামী কাল (শুক্রবার) থেকে কার্যকর হবে।

তিনি আলোচনায় অংশ নেওয়া চালক, মালিক প্রতিনিধিও সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানিয়ে বলেন, পারস্পরিক সহযোগিতাসহ ইতিবাচক মনোভাবের মাধ্যমে একটি গ্রহণযোগ্য সমাধানে পৌঁছানো সম্ভব হয়েছে। এই সিদ্ধান্তে যাত্রী ও পরিবহন সংশ্লিষ্ট সবাই উপকৃত হবেন বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর