শিরোনাম :
চীনের সাংস্কৃতিক শিল্পখাত স্থিতিশীল প্রবৃদ্ধিতে ইসলামাবাদে মা-মেয়ে হত্যা মামলার প্রধান আসামির মৃত্যুদন্ড  চাঁপাইনবাবগঞ্জে মাছরাঙা টেলিভিশনের ১৫ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন সজিবের বিরুদ্ধে চাঁদাবাজি, মাদক ও ছিনতাইয়ের অভিযোগ; অতিষ্ঠ এলাকাবাসী ‎ ন্যায়ভিত্তিক বিশ্ব গঠনে চীন-ব্রাজিলের যৌথ অঙ্গীকার পরিবেশ সুরক্ষায় যৌথ পদক্ষেপের আহ্বান চীনা উপ-প্রধানমন্ত্রীর মোরেলগঞ্জে দুদকের দুর্নীতিবিরোধী প্রতিযোগিতার বিজয়ীদের পুরস্কার বিতরণ শৃ’ঙ্খ’লা ভ’ঙ্গে’র অ’ভি’যো’গে ছাত্র অধিকার পরিষদের দুই নেতাকে অ’ব্যা’হ’তি দুর্গম পাহাড়ে সিন্দুকছড়ি জোনের মানবিক উদ্যোগ: ৪১০ অসহায় রোগী পেলেন বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ গুইমারার ৪ হিল ভিডিপি সদস্যের কৃতিত্বে মহাপরিচালকের সম্মাননা ব্যাজ ও সনদ অর্জন
মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০২:০৯ অপরাহ্ন

চীনের এআই সুশাসন উদ্যোগের প্রশংসা সুইডিশ শিক্ষাবিদের

প্রতিনিধির নাম / ৩২ বার পাঠ করা হয়েছে
আপডেট : শুক্রবার, ২৪ জুলাই, ২০২৬

আন্তর্জাতিক ডেস্ক: শাংহাইয়ে সদ্যসমাপ্ত বিশ্ব কৃত্রিম বুদ্ধিমত্তা সম্মেলন ২০২৬-এ বৈশ্বিক এআই সুশাসন নিয়ে আলোচনা গুরুত্ব পায়। সুইডেনের এক শীর্ষস্থানীয় প্রকৌশলী ও শিক্ষাবিদ চীনের বৈশ্বিক কৃত্রিম বুদ্ধিমত্তা সুশাসনের এমন উদ্যোগের প্রশংসা করেন। সেইসঙ্গে এটি বাস্তবায়নে সব দেশের যৌথ পদক্ষেপের আহ্বান জানান তিনি।

রয়্যাল সুইডিশ একাডেমি অব ইঞ্জিনিয়ারিং সায়েন্সেসের সদস্য ও স্টকহোমের কেটিএইচ রয়্যাল ইনস্টিটিউট অব টেকনোলজির অধ্যাপক ভাৎসলাও গুদোস্কি ১৭ থেকে ২০ জুলাই অনুষ্ঠিত বিশ্ব কৃত্রিম বুদ্ধিমত্তা সম্মেলন ২০২৬-এর এক পার্শ্ব-আলোচনায় এ বিষয়ে বক্তব্য দেন।

চীনা গণমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে গুদোস্কি বলেন, যথাযথ নিয়ন্ত্রণ ছাড়া কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার মানবসমাজের জন্য গুরুতর ঝুঁকি তৈরি করতে পারে। এ প্রসঙ্গে তিনি পারমাণবিক অস্ত্র বিস্তাররোধ চুক্তির সঙ্গে তুলনা করে বলেন, আন্তর্জাতিক সম্প্রদায়েরও একই ধরনের একটি কাঠামো গ্রহণ করা উচিত, যাতে কৃত্রিম বুদ্ধিমত্তার ইতিবাচক ব্যবহার উৎসাহিত হয় এবং এর অপব্যবহার সীমিত রাখা যায়।

গুদোস্কি চীনের বৈশ্বিক কৃত্রিম বুদ্ধিমত্তা সুশাসন উদ্যোগকে স্বাগত জানিয়ে এটিকে একটি সম্ভাব্য ‘কৃত্রিম বুদ্ধিমত্তা অপ্রসারণ চুক্তি’ হিসেবে উল্লেখ করেন। তার মতে, কৃত্রিম বুদ্ধিমত্তার বিস্তার শুধুমাত্র মানবকল্যাণের জন্য, কোনো ধরনের ক্ষতিকর উদ্দেশ্যে নয়।

তিনি স্বীকার করেন, কোনো দেশই সমন্বয় ছাড়া এমন একটি বৈশ্বিক কাঠামো গ্রহণ করবে না। তবে তার মতে, এই প্রক্রিয়া শুরু করা এবং দ্রুত বাস্তবায়নের দিকে এগিয়ে যাওয়া এখন সময়ের দাবি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর