বন্দর প্রতিনিধি: শনিবার (২৫ জুলাই) নারায়ণগঞ্জের সনামধন্য সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠন হিলফুল ফুযুল শান্তি সংঘের সদস্য তরুণ স্বেচ্ছাসেবী মোঃ আব্দুল্লাহ আল নাঈন এর ১৮ তম জন্মদিন উপলক্ষে বন্দরস্থ যুবরাজ মার্কেটে সংগঠনের কেন্দ্রীয় কার্যালয়ে আলোচনা সভা, শুভেচ্ছা বিনিময়, কেক কাটা ও দোয়ার আয়োজন করা হয়।
মোঃ নাঈন এর জন্মদিন উপলক্ষে সংগঠনের সভাপতি মোঃ মাহতাব হোসেন বলেন,”মোঃ নাঈন আজকে ১৭ বছর শেষ করে ১৮তম বছরে পদার্পণ করছে। প্রথমে আমরা তার শুভ জন্মদিনে সংগঠনের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জ্ঞাপন করছি। নাঈম আমাদের সংগঠনের সাথে একজন ক্ষুদে সদস্য হিসেবে সামাজিক কাজ করে যাচ্ছে। সবে মাত্র সে এস এস সি সম্পূর্ণ করেছে এখনো ফলাফল প্রকাশিত হয়নি। এখন থেকে মানব সেবায় সে নিজেকে যেভাবে সামিল করেছেন আশা করি অদূর ভবিষ্যতে তা আরো উন্নতির দিকে যাবে। আমরা দোয়া করি নাইন বড় হয়ে নিজেকে এখনকার মত ভবিষ্যতেও মানব সেবায় নিয়োজিত রাখবে। এবং নাইন বাবা মায়ের প্রতি সর্বোচ্চ দায়িত্ব পালনের মাধ্যমে একজন আদর্শ সন্তান হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করবে। সর্বোপরি আমরা তার সর্বাঙ্গিক সাফল্য সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করি।”
এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক মোঃ নাজির ইসলাম, বন্দর থানা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ডিএম মাইনুদ্দিন, BHDS অপরাধ প্রতিরোধ কল্যাণ সংস্থার কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক মোঃ মোমেন ইসলাম, সংগঠনের অর্থ সম্পাদক মোঃ আলমগীর হোসেন মিজি, মোঃ বাদশা খান, মোঃ শাহ আলম, মোঃ লিটন আবেদ এবং নূরে মদিনা ব্লাড ডোনেশন ক্লাবের সভাপতি মোঃ রাজিব খান, সাধারণ সম্পাদক মোঃ বাদল কাজী সহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।