রিপোর্টার মোঃ আলমগীর হোসেন: নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের ২নং ওয়ার্ডের মিজমিজি দক্ষিণপাড়া (আমজাদ মার্কেট সংলগ্ন) এলাকার বাসিন্দা মোঃ সালমান (১৬) নামে এক কিশোর গত ২৫ জুলাই ২০২৬ (শনিবার) মাগরিবের পর থেকে নিখোঁজ রয়েছেন।
নিখোঁজ সালমান স্থানীয় বাইতুত তাকওয়া মসজিদের ইমাম মুফতি বিলাল হোসাইন-এর ছেলে। পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, নিখোঁজ হওয়ার পর থেকে সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাওয়া যায়নি।
যদি কোনো ব্যক্তি সালমানের অবস্থান সম্পর্কে কোনো তথ্য জানেন বা তার সন্ধান পেয়ে থাকেন, তাহলে দ্রুত নিচের নম্বরে যোগাযোগ করার জন্য পরিবারের পক্ষ থেকে বিশেষ অনুরোধ জানানো হয়েছে।
যোগাযোগ:
মুফতি বিলাল হোসাইন
মোবাইল: ০১৯২০-১৪২৩২৬
পরিবারের অনুরোধ,
সংবাদটি ও পোস্টটি বেশি বেশি শেয়ার করুন, যাতে দ্রুত সালমানকে তার পরিবারের কাছে ফিরিয়ে আনা সম্ভব হয়।