শিরোনাম :
চীনের সাংস্কৃতিক শিল্পখাত স্থিতিশীল প্রবৃদ্ধিতে ইসলামাবাদে মা-মেয়ে হত্যা মামলার প্রধান আসামির মৃত্যুদন্ড  চাঁপাইনবাবগঞ্জে মাছরাঙা টেলিভিশনের ১৫ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন সজিবের বিরুদ্ধে চাঁদাবাজি, মাদক ও ছিনতাইয়ের অভিযোগ; অতিষ্ঠ এলাকাবাসী ‎ ন্যায়ভিত্তিক বিশ্ব গঠনে চীন-ব্রাজিলের যৌথ অঙ্গীকার পরিবেশ সুরক্ষায় যৌথ পদক্ষেপের আহ্বান চীনা উপ-প্রধানমন্ত্রীর মোরেলগঞ্জে দুদকের দুর্নীতিবিরোধী প্রতিযোগিতার বিজয়ীদের পুরস্কার বিতরণ শৃ’ঙ্খ’লা ভ’ঙ্গে’র অ’ভি’যো’গে ছাত্র অধিকার পরিষদের দুই নেতাকে অ’ব্যা’হ’তি দুর্গম পাহাড়ে সিন্দুকছড়ি জোনের মানবিক উদ্যোগ: ৪১০ অসহায় রোগী পেলেন বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ গুইমারার ৪ হিল ভিডিপি সদস্যের কৃতিত্বে মহাপরিচালকের সম্মাননা ব্যাজ ও সনদ অর্জন
মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০২:০৬ অপরাহ্ন

হাওরাঞ্চলের শিক্ষা ব্যবস্থাকে এগিয়ে নিতে সরকারের পক্ষ থেকে পরিকল্পনা নেওয়া হচ্ছে– সুনামগঞ্জে শিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ

প্রতিনিধির নাম / ১৭ বার পাঠ করা হয়েছে
আপডেট : সোমবার, ২৭ জুলাই, ২০২৬

সুনামগঞ্জ প্রতিনিধি সুনামগঞ্জে প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ বলেছেন, সারাদেশের হাওরঞ্চলের সাথে যে এলাকাগুলো রয়েছে সেই এলাকার শিক্ষার সকল সমস্যা সমাধান করার জন্য সেক্টর ভিত্তিক প্লানের ব্যবস্থা করা হচ্ছে। যার প্রেক্ষিতে গতকাল আমরা এই বিষয়গুলো তুলে ধরে সকল কর্মকর্তাদের সাথে ৬ ঘন্টার একটি সভা করেছি এবং সেখানে বলা হয়েছে কি কি পরিকল্পনা করলে হাওরাঞ্চলের স্কুলগুলোতে ভালো সার্ভিস দেওয়া সম্ভব হবে। সেই সাথে এই অঞ্চলের শিক্ষার্থীদের নৌকার ব্যবস্থা করা ও স্কুলের সময় সূচি ৯ টা থেকে বাড়িয়ে দিয়ে অন্য কোনোও সময় দেওয়া যায় কি না এই সব বিষয়ে আলোচনা হয়েছে। এক কথায় হাওরাঞ্চলের শিক্ষা ব্যবস্থাকে এগিয়ে নিতে সরকারের পক্ষ থেকে নতুন করে পরিকল্পনা নেওয়া হচ্ছে।

 

সোমবার দুপুরে সুনামগঞ্জ শহরের পি টি আই স্কুল পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

 

প্রতিমন্ত্রী আরোও বলেন, সারাদেশের প্রাথমিক বিদ্যালয়ের যে ঝুঁকিপূর্ণ ভবণগুলো রয়েছে সেগুলো চিহ্নিত করে নতুন পরিকল্পনা হাতে নেওয়া হয়েছে।

 

এ-সময় উপস্থিত ছিলেন,সুনামগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির আহবায়ক কমিটির অন্যতম সদস্য এ্যাডভোকেট.নুরুল ইসলাম নুরুল, প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের অতিরিক্ত মহা পরিচালক আব্দুর রহিম, সুনামগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ মিনহাজুর রহমান, পুলিশ সুপার একে এম জাকির হোসেন ও সদর মডেল থানার অফিসার ইনচার্জ রতন শেখ পিপিএম প্রমুখ ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর