চট্টগ্রাম ব্যুরো: বাংলাদেশ কৃষক ঐক্য ফাউন্ডেশনের সদস্যদের উদ্যোগে বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে চট্টগ্রামের জেলা প্রশাসক কর্তৃক উপহার সামগ্রী বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৭ জুলাই) চট্টগ্রাম নগরীর পতেঙ্গা এলাকায় উপহার সামগ্রী বিতরণ কালে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কৃষক ঐক্য ফাউন্ডেশনের কেন্দ্রীয় কোষাধ্যক্ষ সাইফুল ইসলাম সাঈদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের চট্টগ্রাম বিভাগের আহ্বায়ক কৃষক মুহাম্মদ এনামুল হক। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের চট্টগ্রাম জেলা আহ্বায়ক কৃষক সজীব কান্তি পাল।
অনুষ্ঠান সঞ্চালনা করেন মেট্রোপলিটন কৃষি অফিস, পতেঙ্গা, চট্টগ্রামের উপ-সহকারী কৃষি কর্মকর্তা মিজানুর রহমান।
উপহার সামগ্রী বিতরণ অনুষ্ঠানে এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও কৃষক প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে বাংলাদেশ কৃষক ঐক্য ফাউন্ডেশনের নেতৃবৃন্দ বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের হাতে উপহারসামগ্রী তুলে দেন।প্রেস বিজ্ঞপ্তি।।