শিরোনাম :
চীনের সাংস্কৃতিক শিল্পখাত স্থিতিশীল প্রবৃদ্ধিতে ইসলামাবাদে মা-মেয়ে হত্যা মামলার প্রধান আসামির মৃত্যুদন্ড  চাঁপাইনবাবগঞ্জে মাছরাঙা টেলিভিশনের ১৫ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন সজিবের বিরুদ্ধে চাঁদাবাজি, মাদক ও ছিনতাইয়ের অভিযোগ; অতিষ্ঠ এলাকাবাসী ‎ ন্যায়ভিত্তিক বিশ্ব গঠনে চীন-ব্রাজিলের যৌথ অঙ্গীকার পরিবেশ সুরক্ষায় যৌথ পদক্ষেপের আহ্বান চীনা উপ-প্রধানমন্ত্রীর মোরেলগঞ্জে দুদকের দুর্নীতিবিরোধী প্রতিযোগিতার বিজয়ীদের পুরস্কার বিতরণ শৃ’ঙ্খ’লা ভ’ঙ্গে’র অ’ভি’যো’গে ছাত্র অধিকার পরিষদের দুই নেতাকে অ’ব্যা’হ’তি দুর্গম পাহাড়ে সিন্দুকছড়ি জোনের মানবিক উদ্যোগ: ৪১০ অসহায় রোগী পেলেন বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ গুইমারার ৪ হিল ভিডিপি সদস্যের কৃতিত্বে মহাপরিচালকের সম্মাননা ব্যাজ ও সনদ অর্জন
মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪৪ পূর্বাহ্ন

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির অভিযানে ভারতীয় এস্কাফ সিরাপ উদ্ধার

প্রতিনিধির নাম / ৩৫ বার পাঠ করা হয়েছে
আপডেট : বুধবার, ২৯ জুলাই, ২০২৬

মাহিদুল ইসলাম ফরহাদ চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশ (৫৩ বিজিবি)-এর একটি বিশেষ অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় নেশাজাতীয় এস্কাফ সিরাপ উদ্ধার করা হয়েছে।

​আজ ২৯ জুলাই (২০২৬) রাত আনুমানিক ১টার দিকে চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন (৫৩ বিজিবি)-এর অধীনস্থ চরবাগডাংগা বিওপির একটি বিশেষ টহল দল এই অভিযান পরিচালনা করে।

​বিজিবি সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে সদর থানাধীন চরবাগডাংগা ইউনিয়নের চাচ্চুরচর গ্রামে অভিযান চালায় বিজিবির টহল দল। অভিযানকালে সীমান্ত এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় ৯৪ বোতল ভারতীয় এস্কাফ সিরাপ জব্দ করা হয়। জব্দকৃত এই নেশাজাতীয় সিরাপের আনুমানিক বাজার মূল্য ৩৭,৬০০ (সাইত্রিশ হাজার ছয়শত) টাকা। উদ্ধার করা এসব মাদকদ্রব্য পরবর্তী আইনানুগ ব্যবস্থার জন্য চাঁপাইনবাবগঞ্জ সদর থানায় জমা দেওয়া হয়েছে।

​চলতি মাসেই বিজিবির বড় সাফল্য

​উল্লেখ্য, সীমান্তে মাদক ও চোরাচালান বিরোধী কঠোর অবস্থানের অংশ হিসেবে চলতি জুলাই মাসেই ৫৩ বিজিবি বিভিন্ন সময়ে অভিযান চালিয়েছে। এসব অভিযানে ১ জন আসামিকে গ্রেফতারসহ সর্বমোট:​৬৯৯ বোতল নেশাজাতীয় এস্কাফ সিরাপ,​৬৪ বোতল ফেয়ারডিল সিরাপ এবং

​৯০ বোতল মদ জব্দ করতে সক্ষম হয়েছে বিজিবি।

ঘটনার সত্যতা নিশ্চিত করে চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন (৫৩ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী মুস্তাফিজুর রহমান, পিএসসি জানান:

​”ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় নিরাপত্তা নিশ্চিত করা, অবৈধ অনুপ্রবেশ (পুশ ইন) ঠেকানো এবং মাদকসহ যেকোনো ধরনের অবৈধ চোরাচালান প্রতিরোধে বিজিবি সবসময় তৎপর রয়েছে। সীমান্ত সুরক্ষায় আমাদের এই ধরনের জিরো টলারেন্স নীতি ও নিরলস প্রচেষ্টা অব্যাহত থাকবে।”


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর