নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) ও বাংলাদেশ বেতারের নিয়মিত কণ্ঠশিল্পী মোসাঃ ছালমা বেগম, যিনি ‘বাউল ছালমা’ নামে সর্বাধিক পরিচিত, লোকসংগীত ও বাউল গানের জগতে একজন সুপরিচিত শিল্পী হিসেবে শ্রোতা-দর্শকদের কাছে সমাদৃত।
দেশের বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান, লোকসংগীত উৎসব এবং সামাজিক আয়োজনে তিনি নিয়মিত সঙ্গীত পরিবেশন করে প্রশংসা অর্জন করে আসছেন। তাঁর কণ্ঠে বাউল, লালন ও পল্লীগীতি শ্রোতাদের হৃদয় স্পর্শ করে। সাম্প্রতিক সময়েও বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানে তাঁর পরিবেশনা দর্শকদের ব্যাপকভাবে মুগ্ধ করেছে।
সংগীতপ্রেমীরা মনে করেন, বাউল ছালমার কণ্ঠে বাংলার ঐতিহ্যবাহী লোকসংগীত নতুন প্রজন্মের কাছে আরও জনপ্রিয় হয়ে উঠছে। তিনি ভবিষ্যতেও বাংলা লোকসংগীতের ঐতিহ্য সংরক্ষণ ও প্রসারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন বলে প্রত্যাশা ব্যক্ত করেছেন সাংস্কৃতিক অঙ্গনের সংশ্লিষ্টরা।