শিরোনাম :
চীনের সাংস্কৃতিক শিল্পখাত স্থিতিশীল প্রবৃদ্ধিতে ইসলামাবাদে মা-মেয়ে হত্যা মামলার প্রধান আসামির মৃত্যুদন্ড  চাঁপাইনবাবগঞ্জে মাছরাঙা টেলিভিশনের ১৫ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন সজিবের বিরুদ্ধে চাঁদাবাজি, মাদক ও ছিনতাইয়ের অভিযোগ; অতিষ্ঠ এলাকাবাসী ‎ ন্যায়ভিত্তিক বিশ্ব গঠনে চীন-ব্রাজিলের যৌথ অঙ্গীকার পরিবেশ সুরক্ষায় যৌথ পদক্ষেপের আহ্বান চীনা উপ-প্রধানমন্ত্রীর মোরেলগঞ্জে দুদকের দুর্নীতিবিরোধী প্রতিযোগিতার বিজয়ীদের পুরস্কার বিতরণ শৃ’ঙ্খ’লা ভ’ঙ্গে’র অ’ভি’যো’গে ছাত্র অধিকার পরিষদের দুই নেতাকে অ’ব্যা’হ’তি দুর্গম পাহাড়ে সিন্দুকছড়ি জোনের মানবিক উদ্যোগ: ৪১০ অসহায় রোগী পেলেন বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ গুইমারার ৪ হিল ভিডিপি সদস্যের কৃতিত্বে মহাপরিচালকের সম্মাননা ব্যাজ ও সনদ অর্জন
মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০২:০৮ অপরাহ্ন

ইসলামাবাদ-পোকখালীর দুই বাড়ীতে ডাকাতি, এলাকাজুড়ে আতঙ্ক

প্রতিনিধির নাম / ৪২ বার পাঠ করা হয়েছে
আপডেট : বৃহস্পতিবার, ৩০ জুলাই, ২০২৬

নিজস্ব প্রতিনিধি,ঈদগাঁও: ঈদগাঁও উপজেলার ইসলামাবাদ ও পোকখালী ইউনিয়নে একরাতে দুই বসতবাড়িতে ডাকাতির ঘটনায় এলাকাজুড়ে উদ্বেগ আর আতঙ্ক বিরাজ করছেন। স্থানীয়রা তদন্তের মাধ্যমে দোষীদের গ্রেফতারসহ এলাকায় রাত্রিকালীন নিরাপত্তা জোরদারের দাবি জানান।

স্থানীয় সূত্রে জানা যায়,৩০ জুলাই বৃহস্পতিবার ভোররাত আনুমানিক তিনটার দিকে ইউনিয়নের পশ্চিম পোকখালীর মোহাম্মদ হোছনের বসত বাড়িতে ডাকাতদল জানালার গ্রিল কেটে ঘরে প্রবেশ করে। পরে তারা পরিবারের সদস্যদের জিম্মি করে ঘরে থাকা নগদ টাকা,মোবাইলসহ স্বর্ণালংকার লুট করে নিয়ে যায়।

একই রাতে ইসলামাবাদের পাহাশিয়াখালী টেকপাড়ায় সাবেক মেম্বার নুরুচ্ছফা বসতবাড়িতেও ডাকাতি ঘটনা ঘটে। সেখানে নগদ অর্থ,স্বর্ণালং কার লুটসহ পরিবারের মহিলা সদস্যাকে ব্যাপক মারধর করেছে বলে জানা যায়।

এ বিষয়ে স্থানীয় মেম্বার নজরুল ইসলাম (নুকু) জানান, সাবেক মেম্বার নুরুচ্ছফার বসতবাড়ীতে রাতে পুরুষ কেউ না থাকার সুযোগেই বাহিরের গ্রিল কেটে ভেতরে প্রবেশ করে ডাকাতরা নগদ অর্থও আত্বীয় স্বজনদের জমা রাখা স্বর্ণালংকার নিয়ে যায়। এসময় ডাকাতরা নুরুচ্ছফার স্ত্রীকে ব্যাপক মারধর করেন। ঘটনাস্থলে ঈদগাঁও থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)সহ অন্যান্য কর্মকর্তাও পরিদর্শনে এসেছেন বলে জানিয়েছেন।

ইসলামাবাদ ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান নুরুল ইসলাম বসত বাড়ীতে ডাকাতি ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নুরুচ্ছফার বাড়ীতে ডাকাতদল প্রবেশ করে ১৫/২০ লাখ টাকা, প্রায় ৩০/৩৫ ভরির মতো স্বর্ণালংকার নিয়ে যায়।

ঈদগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এটিএম শিফাতুল মাজদার বলেন, খবর পেয়ে বসত বাড়ি দুটি পরিদর্শন করা হয়। পুলিশি তদন্ত চলমান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর